© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করতে কেন রাজি হলেন পায়েল?

শেয়ার করুন:
রাহুলের মায়ের চরিত্রে অভিনয় করতে কেন রাজি হলেন পায়েল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটপর্দায় এক সময় প্রেমিকার চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন পায়েল রায়। ধারাবাহিক তুমি আসবে বলে-তে তাঁর এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর রসায়ন ছিল আলোচনায়। সেই পায়েলই বহু বছর পর ছোটপর্দায় ফিরে রাহুলের মায়ের চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন এই সিদ্ধান্ত?

অভিনেত্রীর বক্তব্য, বাইরে থেকে দেখলে বিষয়টি হঠাৎ মনে হতে পারে। কিন্তু গল্পের প্রেক্ষাপট ভিন্ন। নতুন পর্যায়ে কাহিনি অনেক বছর এগিয়ে গিয়েছে। প্রথম দিকে যেখানে তাঁর সন্তানেরা ছিল ছোট, এখন দেখানো হচ্ছে কুড়ি বছর পেরিয়ে গিয়েছে। সেই অনুযায়ী চরিত্রগুলোর বয়সও বেড়েছে। পায়েলের কথায়, গল্পের এই সময়-লাফই তাঁকে ভাবতে বাধ্য করেছে। তাই মায়ের চরিত্র হলেও তা প্রাসঙ্গিক বলেই তিনি রাজি হয়েছেন।

এই বিষয়ে আগেভাগেই তাঁর সঙ্গে কথা বলেছিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। এমন চরিত্রে অভিনয় করতে তিনি স্বচ্ছন্দ কি না, তা জেনে নিয়েছিলেন। পায়েলের স্পষ্ট কথা, গল্পের প্রয়োজনে বয়স বাড়ানো হচ্ছে মানেই ভবিষ্যতেও একই ধরনের চরিত্রে বাঁধা পড়ে থাকতে হবে, এমনটা তিনি চান না। বরং এটিকে তিনি এক ধরনের অভিনয়-চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন।



টেলিপাড়ায় প্রচলিত ধারণা, একবার কেউ মা বা নির্দিষ্ট বয়সী চরিত্রে অভিনয় শুরু করলে পরবর্তীতে একই ছাঁচের প্রস্তাবই বেশি আসে। এই প্রসঙ্গে পায়েল বলেন, এখানে শুরুতেই তাঁকে বড় সন্তানের মা হিসেবে দেখানো হয়নি। গল্পের সময়-লাফের কারণে চরিত্রের পরিবর্তন এসেছে। তাই বিষয়টি তাঁর কাছে মঞ্চনাটকের মতোই রোমাঞ্চকর লেগেছে। তবে ভবিষ্যতে বড় ছেলের মায়ের চরিত্রের প্রস্তাব এলে হয়তো রাজি হবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

উল্লেখযোগ্য, ধারাবাহিকের পাশাপাশি নিজের প্রথম ছবি বালুকাবেলা ডট কম-এও রাহুলের বিপরীতে প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছিলেন পায়েল। বাস্তবে যাঁকে দাদা বলে সম্বোধন করেন, তাঁর মায়ের চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলাই এখন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

এমকে/টিকে

মন্তব্য করুন