© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাদের আশা, ড. ইউনূসের মতো করবেন না তারেক রহমান : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
আমাদের আশা, ড. ইউনূসের মতো করবেন না তারেক রহমান : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
রাষ্ট্র পরিচালনায় ব্যয় সংযম ও প্রটোকল ব্যবস্থাপনা নিয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ‘বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র, এখানে সরকারপ্রধানের জীবনযাপন ও রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে আরো সংযমী হওয়া প্রয়োজন।আমার প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সতর্ক থাকবেন।’

সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেল ‘তিনতন্ত্র’-এ গোলাম মাওলা রনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘অতীতে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের নানা দৃষ্টান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালনকালে বিদেশ সফরে ব্যয়বহুল হোটেলে অবস্থান করেছেন, যার একটি কক্ষের ভাড়া এক রাতের জন্য ছিল প্রায় ৪০ লাখ টাকা। এ ধরনের ব্যয় একটি দরিদ্র দেশের ভাবমূর্তির সঙ্গে সংগতিপূর্ণ নয়। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান এ ধরনের বিতর্কিত পদক্ষেপ থেকে বিরত থাকবেন।

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে অনেক সময় কিছু প্রতীকী বা চমকপ্রদ পদক্ষেপ শুরুতে জনসমর্থন পায়, কিন্তু তা দীর্ঘ মেয়াদে ধরে রাখা কঠিন হয়।’

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সময়ের একটি উদাহরণ টেনে রনি বলেন, ‘শুরুতে কিছু সাধারণতাসুলভ উদ্যোগ প্রশংসা কুড়ালেও পরবর্তীতে শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।’

তারেক রহমানের চলাচল প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সাধারণ ট্রাফিক পরিস্থিতির মধ্য দিয়ে সচিবালয়ে যান, তা ইতিবাচক বার্তা দেয়। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে শেখ হাসিনাও কিছু সময় সাধারণভাবে চলাচলের চেষ্টা করেছিলেন; তবে পরবর্তীতে তার প্রটোকল ব্যবস্থাপনা নিয়ে রাষ্ট্রীয় ব্যয়ের প্রশ্ন উঠেছিল।

রনির মতে, ‘রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তাব্যবস্থায় ব্যয় কমিয়ে আনাই দেশের জন্য মঙ্গলজনক। অপ্রয়োজনীয় গাড়িবহর ও দীর্ঘ যানজট সৃষ্টি করলে সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। বরং বিকল্প ব্যবস্থা যেমন সীমিত প্রটোকল বা প্রয়োজন হলে হেলিকপ্টার ব্যবহার কখনো কখনো তুলনামূলক কম ব্যয়বহুল হতে পারে।’

এমআর/টিকে 

মন্তব্য করুন