© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

শেয়ার করুন:
ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
রমজান উপলক্ষ্যে ঢাকার বাজারে আমেরিকান পণ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রোববার (২২ ফেব্রুয়া‌রি) রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক্স হ্যান্ডলে এক পোস্টে আমেরিকান পণ্য নিয়ে তোলা কয়েক‌টি ছবিও যুক্ত করেছেন।

পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেয়ে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।

কেএন/টিএ


মন্তব্য করুন