তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু : চীনা রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত
০৫:৩১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
তিস্তা প্রকল্পে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না।
যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে।’
এ সময় চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
টিএ/