© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় আ.লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

শেয়ার করুন:
গাইবান্ধায় আ.লীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
গাইবান্ধায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এগারো দলীয় নির্বাচনী জোট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পৌর পার্কের জুলাই স্মৃতি স্তম্ভ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় ডিবি রোড এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হলে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মোস্তাকিম জীম বলেন, “৫ আগস্টের পর গত ২১ ফেব্রুয়ারি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ শহরে মিছিল করেছে। পুলিশের উপস্থিতিতে তারা কীভাবে এমন কর্মসূচি পালন করল এর প্রতিবাদ জানাই।”

তিনি অভিযোগ করেন, বড় অপরাধীদের গ্রেপ্তার না করে ছোটখাটো কর্মীদের আটক করে পরে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের জবাবদিহি দাবি করেন তিনি।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের জেলা সভাপতি রুম্মানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

মন্তব্য করুন