© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চোরের অনুরোধে ইফতারির মুড়িতে জিলাপি মেশালো চবি শিক্ষার্থীরা

শেয়ার করুন:
চোরের অনুরোধে ইফতারির মুড়িতে জিলাপি মেশালো চবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রমজান মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি হলে চুরি করতে গিয়েছিল এক যুবক। কিন্তু মুহূর্তেই সে ধরা পড়ে ছাত্রদের হাতে। এরপর কেউ তাকে কোন আঘাত না দিয়ে তার মাথায় পরানো হয় নামাজের টুপি। তাকে দিয়ে করানো হয় কোরআন তেলাওয়াত। শর্ত দেওয়া হয়, নির্ভুল কোরআন তেলাওয়াত করতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে। চুরি করতে যাওয়ার কথা স্বীকারও করে যুবক চোরটি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এর একপর্যায়ে ইফতারের সময় হলে তাকে নিয়েই ইফতারের আয়োজন করেন ছাত্ররা। ইফতারিতে কী পছন্দ-এমন প্রশ্নের জবাবে জিলাপির কথা বললে চোরের জন্য জিলাপিও কিনে আনা হয়। তার পছন্দমত ছাত্ররা মুড়ির সঙ্গে জিলাপি মিশিয়ে খাওয়ানো হয় তাকে।

ছাত্ররা এসময় চোর যুবকটিকে উদ্দেশ্য করে জানান, 'আমরা কখনোই ইফতারির সময় মুড়িতে জিলাপি মিশাইনাই। তুমি জিলাপি চাইছ বলে তোমার জন্য আমরা মুড়িতে জিলাপি মিশাইতেছি।'
ইফতারির সময় চোরকে তার অনুভূতির কথা জিজ্ঞেস করে ছাত্ররা। এসময় সে জানায়, এমন ঘটনা অন্যকোথাও হলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। কিন্তু এখানে না মেরে আমাকে ভালো হওয়ার পথ দেখাচ্ছে।

ইফতারির পর ওই ছেলেটিকে সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়। এ খবর পেয়ে সেখানে যান ছেলেটির মা। তিনি জানান, ছেলেটি মাদকাসক্ত। মাত্র তিন দিন আগে মাদকের মামলায় হাজতবাস শেষে সে কারাগার থেকে মুক্তি পেয়েছে। পরে তার মায়ের অনুরোধে ছেলেটিকে ক্ষমা করে দেওয়া হয়।

এবি/টিএ

মন্তব্য করুন