© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করবেন না প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

শেয়ার করুন:
ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করবেন না প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করবেন না প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলে এই ঘোষণা দেওয়া হয়েছে।

মিডিয়া সেলে উল্লেখ করা হয়েছে, ‘আমি এ বি এম আবদুস সাত্তার, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত অ্যাকাউন্টসমূহ ডিএক্টিভেট করা হয়েছে।’

আরও উল্লেখ করা হয়, ‘এমতাবস্থায় আমার নাম ও পদবী ব্যবহার করে যে কোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য, বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যে, উক্ত ধরনের জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জনগণ এবং মিডিয়াকে শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য অনুরোধও করেছেন তিনি।

এসএন 

মন্তব্য করুন