© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধর্মেন্দ্রর সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করছি’

শেয়ার করুন:
‘ধর্মেন্দ্রর সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করছি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। পর্দায় তার এক চিলতে হাসি আজও কোটি ভক্তের হৃদয়ে দোলা দেয়। জীবনসঙ্গী ধর্মেন্দ্রর মৃত্যুর পর তিন মাস কেটে গেলেও শোকের মেঘ কাটেনি তার আকাশ থেকে। বরং প্রতিটা মুহূর্ত এখন কাটছে প্রিয়তম স্বামীর সান্নিধ্য পাওয়ার অপেক্ষায়।

সম্প্রতি প্রয়াত স্বামীর স্মৃতিচারণা করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন হেমা। তিনি জানান, ধর্মেন্দ্র কেবল তার স্বামীই ছিলেন না, একজন দায়িত্বশীল বাবা হিসেবেও তিনি ছিলেন অনন্য। কিন্তু মানুষটির চলে যাওয়া হেমার জীবনে যে বিশাল শূন্যতা তৈরি করেছে, তা কিছুতেই পূরণ হওয়ার নয়।



এই অভিনেত্রী জানান, দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দু’জনের সেভাবে কখনোই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। মূলত একসঙ্গে বেশি সময় কাটানোর জন্যই তারা একের পর এক সিনেমায় অভিনয় করতেন। কাজের ছলে কাটানো সেই সময়টুকুই ছিল তাদের একান্ত সম্বল।

হেমা মালিনী বলেন, ‘আমার এখনো বিশ্বাস হয় না যে, উনি আর নেই। এখন শুধু ধর্মেন্দ্রর সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষা করছি। এই অপেক্ষাই এখন আমার বেঁচে থাকার রসদ।’

ধর্মেন্দ্রর মৃত্যুর পর নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন হেমা। কাজ থেকেও নিয়েছেন বিরতি। সময় কাটছে স্বামীর অভিনীত পুরনো সিনেমাগুলো দেখে। এ প্রসঙ্গে হেমা বলেন, ‘উনি বেঁচে থাকতে তার অনেক সিনেমাই আমার দেখা হয়ে ওঠেনি। এখন সেই কাজগুলোই দেখছি আর তার স্মৃতি হাতড়াচ্ছি।’

এসএন 

মন্তব্য করুন