© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ বছর পর মঞ্চে বিটিএস, টিকিট বিক্রিতেই রেকর্ড!

শেয়ার করুন:
৪ বছর পর মঞ্চে বিটিএস, টিকিট বিক্রিতেই রেকর্ড!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিশাল পরিসরের ওয়ার্ল্ড ট্যুরে ৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্স নিয়ে মঞ্চে ফিরছে বিটিএস। আগামী ২১ মার্চ গওয়াংহওয়ামুন স্কয়ারে অনুষ্ঠিত হবে প্রথম ফ্রি কামব্যাক কনসার্ট। শুরু হয়েছে সে টিকিট বিক্রি। আর টিকিট বিক্রি শুরু হতেই মুহূর্তে জমে উঠে বুকিং সাইট।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটায় টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই এক লাখের বেশি ভক্ত একযোগে লগইন করেন টিকিট বুকিং সাইটিতে। প্রায় ১৫ হাজার টিকিট কয়েক মিনিটেই শেষ হয়ে যায়।

টিকিট পেতে অনেকেই ছুটেছেন পিসি ক্যাফেতে, কেউ আবার একসঙ্গে একাধিক ডিভাইসে চেষ্টা করেছেন। তবুও অনেকের স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে বা দেখিয়েছে, সিট আগেই বুকড।

এদিকে ভুয়া টিকিট বিক্রির পোস্ট ঘিরে সতর্কতা জারি করেছে পুলিশ। অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে নতুন আইন অনুযায়ী ৫০ গুণ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।



এই কনসার্ট ঘিরে সিউলে নামতে পারে প্রায় দুই লাখ ষাট হাজার ভক্ত। পরিস্থিতি সামাল দিতে গওয়াংহওয়ামুন এলাকাকে ভার্চুয়াল স্টেডিয়াম হিসেবে ঘোষণা করেছে পুলিশ। ২৯টি নির্ধারিত প্রবেশপথ দিয়ে নিয়ন্ত্রণ করা হবে জনস্রোত। আশপাশের মেট্রো স্টেশন ও সড়কে বড় ধরনের ভিড়ের আশঙ্কা করা হচ্ছে।

এক ঘণ্টার এই কনসার্টে অংশ নেবেন বিটিএসের জনপ্রিয় ৭ গায়ক আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক। এ মঞ্চেই উন্মোচিত হবে নতুন অ্যালবাম ‘আরিরাং’, যা দিয়ে শুরু হবে ৮২ শহরের বিশ্ব ট্যুর।

অনুষ্ঠানটি নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার হবে ১৯০ দেশে। ইতোমধ্যে সিউলের হোটেল ভাড়া বেড়েছে কয়েক গুণ। বিশ্লেষকরা বলছেন, চলতি বছর 'বিটিএস' গুরুত্ব অবদান রাখতে চলেছে বিশ্ব অর্থনীতিতে। 

এমকে/টিএ

মন্তব্য করুন