© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্থিক অনিয়মের অভিযোগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাজুল ইসলাম

শেয়ার করুন:
আর্থিক অনিয়মের অভিযোগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাজুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
নিজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে চ্যালেঞ্জ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লিখিত বক্তব্যে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ‘গতকাল এবং আজ কিছু সংখ্যক গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আমার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনৈক প্রসিকিউটরের বরাতে কিছু বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এ ব্যাপারে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে- উক্ত বক্তব্য সমূহ জঘন্য মিথ্যাচার, তথ্য প্রমাণবিহীন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দূরভিসন্ধি থেকে করা হয়েছে। উক্ত বিদ্বেষপ্রসূত ও অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন।’

তিনি আরও বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, আমার আনীত এসব অভিযোগের স্বপক্ষে সামান্য তথ্য প্রমাণও কেউ দেখাতে পারবে না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমি এবং প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ এবং আইনানুগ। আমি মনে করি পতিত স্বৈরাচার এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে নিষ্পত্তিকৃত এবং চলমান বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি মহল সংঘদ্ধভাবে এই অপপ্রচার চালাচ্ছে যাতে এই বিচার আর কোনভাবে অগ্রসর না হতে পারে।’

সাবেক চিফ প্রসিকিউটর বলেন, ‘আমার দায়িত্বপালন কালে আমার বিরুদ্ধে কোন প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি। আমি বিদায় নেওয়ায় পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এই ধরনের মিথ্যাচার এবং ঘৃণ্য অপতৎপরতা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’

ইউটি/টিএ

মন্তব্য করুন