© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিন পেয়েই আদালতে গান ধরলেন নোবেল

শেয়ার করুন:
জামিন পেয়েই আদালতে গান ধরলেন নোবেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২০ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

জামিন পেয়েছেন বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার আপসের শর্তে জামিন মঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণেই গান গেয়ে শোনান তিনি।

জামিনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারবার বিতর্কে জড়িয়ে পড়া প্রসঙ্গে নোবেল বলেন, “মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে। 

দর্শক-শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, “আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।”



পরে উপস্থিত সাংবাদিকদের অনুরোধে নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’ পরিবেশন করেন এই গায়ক।

এর আগে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্র অনুযায়ী, গত বছরের ১৩ আগস্ট এক নারী তার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তাঁর মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।

এসএন 

মন্তব্য করুন