© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানুষের পাশে ইফতারে কোনালের অন্যরকম উপস্থিতি

শেয়ার করুন:
মানুষের পাশে ইফতারে কোনালের অন্যরকম উপস্থিতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র মাহে রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে শিশু ও অসহায় বৃদ্ধদের সঙ্গে ইফতার ভাগাভাগি করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল।

সোমবার বিকেলে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান বিদ্যানন্দ আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে চ্যানেল আই সেরা কণ্ঠের এই শিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং সবার সঙ্গে সময় কাটান।

বছর দুয়েক আগে রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে ইফতার আয়োজনেও ছিলেন কোনাল। এ বছরও তিনি অংশগ্রহণ করেন।

কোনাল বলেন, এর আগে এই স্কুলের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম কিন্তু অন্য ব্যস্ততায় হয়ে ওঠেনি। এবার ইতফার আয়োজনের মাধ্যমে ফাইনালি দেখা হলো। এখানকার অনাথ বাচ্চা থেকে রাস্তার সাধারণ শ্রমিক মানুষ এবং বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠ সবার সঙ্গে ইফতার করেছি খুব ভালো সময় কেটেছে। পাশে একটি বস্তি ছিল। সেখানে গিয়েও ইফতার বিতরণ করেছি।



এমন আয়োজনে উপস্থিত থাকাটা আত্মার শান্তি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমি বরাবরই উপভোগ করি। আসলে আমি সবসময় স্বপ্ন দেখি, আমাদের দেশটা শিশুবান্ধব দেশ হবে। আমার রিসার্চ, স্টাডি, মিউজিক সবকিছুর সঙ্গে চাইল্ড জড়িত।

কোনাল বলেন, বিদ্যানন্দের আয়োজনে এমন মানবিক উদ্যোগে আমি চাই, অন্যরাও এসে শামিল হোক। এসব ভালো কাজের সঙ্গে থাকুক।

এমকে/টিএ

মন্তব্য করুন