© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল ‘গুজব ও ভিত্তিহীন’: অর্থ মন্ত্রণালয়

শেয়ার করুন:
জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল ‘গুজব ও ভিত্তিহীন’: অর্থ মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে একটি ‘ভিত্তিহীন’ ইভেন্ট ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীর সম্পৃক্ততা ছাড়াই তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

এতে বলা হয়েছে, আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ইভেন্টের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ বিশ্বাস না করে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। 


ইউটি/টিএ

মন্তব্য করুন