© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট চাওয়ার আগে কী বললেন তৌসিফ মাহবুব?

শেয়ার করুন:
ভোট চাওয়ার আগে কী বললেন তৌসিফ মাহবুব?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
র‌্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়েই শোবিজে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নাম লেখান তিনি। এরপর থেকে টানা কাজ করে যাচ্ছেন সমানতালে।

নানা চরিত্রে নিজেকে প্রমাণ করে দর্শকদের কাছে পেয়েছেন আলাদা গ্রহণযোগ্যতা। এবার একটি পুরস্কার জিততে জন্য ভোট চাওয়ার আগে ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতার বার্তা দিয়েছেন এই অভিনেতা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তৌসিফ। ক্যাপশনে তিনি লেখেন, ‘সবসময় ভালো কাজ করার চেষ্টা করি, আর সেই কাজের শক্তি পাই আপনাদের কাছ থেকে।’



সেখানে তিনি একটি অ্যাওয়ার্ডে মনোনীত প্রার্থী হিসেবে ভোট চান ভক্ত ও দর্শকের কাছে। তিনি বলেন, ‘আপনাদের ভোট আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে।’

টিভি নাটকের পাশাপাশি ‘চক্র’ নামে একটি ওটিটি কনটেন্টেও দেখা গেছে তৌসিফকে। ছোট পর্দায় নিয়মিত কাজের মাধ্যমে দর্শকমহলে নিজস্ব অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। নাটক ও টেলিফিল্মে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন।

এসকে/টিকে

মন্তব্য করুন