© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আগে কোন অনুষ্ঠানগুলো সম্পন্ন করলেন বিজয়-রাশমিকা?

শেয়ার করুন:
বিয়ের আগে কোন অনুষ্ঠানগুলো সম্পন্ন করলেন বিজয়-রাশমিকা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘদিনের প্রেমের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পথে হাঁটছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি। তার আগেই রাজস্থানের উদয়পুরে শুরু হয়ে গেছে প্রাকবিবাহ অনুষ্ঠান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে বিয়ের বিভিন্ন মুহূর্তের ঝলক শেয়ার করেন বিজয়-রাশমিকা। সেখানেই স্পষ্ট, ধীরে ধীরে জমে উঠছে বিয়ের আবহ।

পুল পার্টি ও ভলিবল: বিয়ের আগে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা গেছে এই তারকা জুটিকে। পুলের ধারে বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে পুল ভলিবল খেলায়ও মেতে ওঠেন তারা।

বিশেষ ডিনারের আয়োজন: শুধু খেলাধুলা নয়, ছিল বিশেষ ডিনারের ব্যবস্থাও। ফলের সাজানো টেবিল ও জাপানিজ খাবারের আয়োজনের ঝলকও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।



ঘনিষ্ঠ আয়োজনে বিয়ে: জানা গেছে, উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হবে বিয়ের মূল অনুষ্ঠান। পরে হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা রিসেপশনের পরিকল্পনা রয়েছে। বিয়ের পর ৪ মার্চ হায়দরাবাদে আয়োজন করা হবে জমকালো সংবর্ধনা।

কড়া গোপনীয়তা: ব্যক্তিগত মুহূর্তকে আড়ালেই রাখতে কড়া ‘নো-ফোন পলিসি’ গ্রহণ করেছেন বিজয়-রাশমিকা। বিয়ের মণ্ডপে অতিথিরা মোবাইল ব্যবহার করতে পারবেন না। এমনকি ফটোগ্রাফারদের সঙ্গেও করা হয়েছে কঠোর আইনি চুক্তি, যাতে কোনো ছবি আগে প্রকাশ্যে না আসে।

২০১৮ সাল থেকে সম্পর্কের শুরু এই জুটির। এতদিন নিজেদের ‘ভাল বন্ধু’ বলেই পরিচয় দিলেও ভক্তদের ধারণা ছিল, সম্পর্ক তার চেয়ে অনেক গভীর। অবশেষে সেই জল্পনা-কল্পনাই সঠিক হতে যাচ্ছে।

এখন অপেক্ষা ২৬ ফেব্রুয়ারির-কবে আনুষ্ঠানিকভাবে নতুন জীবনের ছবি প্রকাশ্যে আনবেন বিজয়-রাশমিকা।

এসকে/টিকে

মন্তব্য করুন