© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে বিচ্ছেদের মুহূর্তের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন সামান্থা

শেয়ার করুন:
অবশেষে বিচ্ছেদের মুহূর্তের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন সামান্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তিনি জানিয়েছিলেন, আর হয়তো কাউকে ভালবাসতে পারবেন না। কারণ, তাঁর মনের দরজা বন্ধ। তবে তিনি বার বার এ-ও বলেছিলেন, তাঁর কাছে ভালবাসার গুরুত্ব অনেক। অবশেষে মনের বন্ধ দরজা খুলে সেখানে স্থান দিয়েছেন রাজকে। এ বার বিচ্ছেদের মুহূর্তের মানসিক অবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সামান্থা ও তাঁর বর্তমান স্বামী রাজকে সব জায়গায় একসঙ্গেই দেখা যায়। কখনও তাঁরা শরীরচর্চা করতে যাচ্ছেন, কখনও আবার খেলতে যাচ্ছেন। সামান্থা জানান, তাঁরা সব কিছুই একসঙ্গে করেন। কারণ, এটাই তাঁদের অভ্যাস। এমন নয় যে, সদ্য বিয়ে হয়েছে বলে এমনটা করছেন। তাঁর জীবনে রাজের আসাটা যে একটা আশীর্বাদ, সে কথা বিশ্বাস করেন সামান্থা। ২০২১ সালে যখন বিবাহবিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন নায়িকা, সেই সময় রাজই তাঁকে কঠিন পরিস্থিতি থেকে বার করে আনেন।



সামান্থার কথায়, ‘‘আমি যখন বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আর কাউকে বিশ্বাস করা সম্ভব ছিল না। খুব অস্থির থাকতাম। রাজ তখন যে বন্ধুত্ব ও ভালবাসা দিয়ে আগলেছে আমাকে, তার জন্য আজ আমি আরও ভাল মানুষ হতে পেরেছি।’’

সেই অস্থির সময়ে কথা বলতে পারতেন না নায়িকা। কথা বলতে গেলেই নিঃশ্বাসের কষ্ট হত। তবে এখন তিনি ভাল আছেন। সামান্থার কথায়, ‘‘সম্প্রতি আমার এক বন্ধু আমাকে বলল, ‘বহু দিন পরে তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে, তুমি অভিনয় করছ না।’’

কেএন/এসএন

মন্তব্য করুন