© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীর সঙ্গে একত্রে বিনিয়োগ, পর পর সফল ছবি!

শেয়ার করুন:
স্ত্রীর সঙ্গে একত্রে বিনিয়োগ, পর পর সফল ছবি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৯ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রেক্ষাগৃহে চলছে ‘ও রোমিয়ো’। মিশ্র প্রতিক্রিয়া দর্শকের। তবে অভিনয়ের জন্য দিকে দিকে শাহিদ কপূরের প্রশংসা। তাই চলতি বছরের জন্মদিন অভিনেতার জন্য আরও বিশেষ। ২৫ ফেব্রুয়ারি ৪৫ বছর পূর্ণ করলেন পঙ্কজ কাপুর ও নীলিমা আজ়িমের পুত্র। ‘জাব উই মেট’, ‘হায়দার’, ‘কামিনে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে তাও নিজের সাফল্যের প্রচার সে ভাবে করতেন না। তবে গত কয়েক বছরে বদলেছে ছবিটা। ‘কবীর সিংহ’, ‘উড়তা পঞ্জাব’, ‘ফরজ়ি’, ‘ব্লাডি ড্যাডি’র মতো বেশ কিছু কাজ করেছেন তিনি। তারকা হিসাবে আরও শক্ত হয়েছে তাঁর জমি। বেড়েছে সম্পত্তিও।

জানা যায়, শাহিদ মোট ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক। ছবিতে অভিনয় করে, ব্র্যান্ডের হয়ে প্রচার করে এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে উপার্জন করেন তিনি। ছবিতে অভিনয়ের জন্য একসময় ২৫-৩০ কোটি টাকা পারিশ্রমিক নিতেন শাহিদ। সেই পরিমাণ বেড়েছে। বর্তমানে তাঁর পারিশ্রমিক ৪০ থেকে ৪৫ কোটির মধ্যে। ‘ও রোমিয়ো’র জন্য তিনি ৪৫ কোটি টাকা নিয়েছেন বলে জানা যায়। ওয়েব সিরিজ় ‘ফরজ়ি ২’-এর জন্য তিনি ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলেও শোনা যাচ্ছে।



২০১৬ সালে পোশাকের একটি ব্র্যান্ডও বাজারে নিয়ে এসেছিলেন শাহিদ। সেই ব্র্যান্ডের বার্ষিক ব্যবসা ২৫০ কোটি টাকার। ব্যবসায়ও নিয়মিত বিনিয়োগ করেন তিনি। মুম্বইয়ের ওরলি এলাকায় রয়েছে সমুদ্রমুখী দোতালা বাংলো। আয়তনে এটি ৮৬২৫ বর্গফুট, যার দাম ৫৯ কোটি টাকা। এ ছাড়াও জুহুর এক আবাসনেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট।

শাহিদ বিয়ে করেছিলেন ২০১৭ সালে। সম্বন্ধ করে মীরা কাপুরের সঙ্গে বিয়ে করেন তিনি। মীরাও এখন উদ্যোক্তা। ত্বক পরিচর্যার নিজস্ব ব্র্যান্ড রয়েছে তাঁর। মীরার নিজস্ব সম্পত্তির পরিমাণ ৮.৬ কোটি টাকা। এ ছাড়া অন্য কয়েকটি ব্র্যান্ডের প্রচার করেও উপার্জন করেন তিনি।

শাহিদ ও মীরা একত্রে একটি স্টার্ট-আপ সংস্থাতেও বিনিয়োগ করেন। দু’জনের মোট সম্পত্তির পরিমাণ ৩০৮ কোটি টাকা। স্ত্রী বয়সে অনেকটা ছোট এবং অন্য জগতের। তবে তার প্রভাব পড়েনি তাঁদের রসায়নে। বরং বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসাবেই তাঁরা পরিচিত।

এসএন  

মন্তব্য করুন