জাতীয় শহীদ সেনা দিবস / সামরিক কবরস্থানে তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
১১:৫৮ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানীতে অবস্থিত সামরিক কবরস্থানে তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে একই স্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞে বহু সেনা কর্মকর্তা শহীদ হন। প্রতিবছর এ দিনটি গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালন করা হয়।
এসএন