© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত জামায়াতে ইসলামীর

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত জামায়াতে ইসলামীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতের ইফতার মাহফিলে দাওয়াত দেয়া হয়েছে। এই ইফতার মাহফিল থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৫) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব কথা জানান।

এছাড়া আলাপকালে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে তাৎক্ষণিক মোবাইল ফোনে কথা বলে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, গণতান্ত্রিক ধারার সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে যথাযথ ভূমিকা রাখতে চায় জামায়াত।

এমআই/এসএন

মন্তব্য করুন