© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়-রাশমিকার বিয়েতে খাবার পরিবেশন হবে কলাপাতায়

শেয়ার করুন:
বিজয়-রাশমিকার বিয়েতে খাবার পরিবেশন হবে কলাপাতায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
বহুদিনের জল্পনা, গুঞ্জন আর অগণিত ভক্তের কৌতূহলের অবসান ঘটিয়ে দক্ষিণি সিনেমার দুই জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা বিয়ে করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ নাম দিয়ে ঘোষণা দিয়েছেন তারা। এরপর থেকেই বলিউড থেক টালিউড সবখানেই শুরু হয়েছে তুমুল আলোচনা।



‘বিরোশ’ এই নামটি নতুন নয়। বহু বছর ধরেই ভক্তরা এই যুগলকে ভালোবেসে এ নামেই ডাকেন। ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেয়া পোস্টে বিজয় ও রাশমিকা জানান, তাদের সম্পর্কের যাত্রাপথে ভক্তদের দেয়া এই নাম বিশেষ জায়গা করে নিয়েছে। তাই বিয়ের নামও রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’।

এদিকে, ‘বিরোশ’ এর বিয়ের আয়োজন নিয়েও মিলেছে নতুন তথ্য। জমকালো তারকাখচিত অনুষ্ঠানের মধ্যেও দক্ষিণ ভারতের ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছেন এই তারকা জুটি। অতিথিদের জন্য রাখা হবে কলাপাতায় পরিবেশিত ভোজ। দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে কলাপাতায় খাবার পরিবেশন সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক হিসেবে বিবেচিত। পাশাপাশি আপ্যায়নে বিশেষভাবে থাকবে ডাবের পানি যা পবিত্রতা ও আন্তরিক আতিথেয়তার চিহ্ন।

২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধনে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত আয়োজন। এখন ভক্তদের অপেক্ষা রাজকীয় সেই বিয়ের মুহূর্তগুলোর জন্য।

এসএন 

মন্তব্য করুন