© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনের পরেই সঞ্জয় লীলা বানসালির অসুস্থতার গুঞ্জন, কী বলল পরিবার?

শেয়ার করুন:
জন্মদিনের পরেই সঞ্জয় লীলা বানসালির অসুস্থতার গুঞ্জন, কী বলল পরিবার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
৬৩তম জন্মদিনের আনন্দঘন সন্ধ্যা কাটার পরেই আচমকা ছড়িয়ে পড়ে দুশ্চিন্তার খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি এই গুঞ্জনেই সরগরম হয়ে ওঠে বলিউড মহল। অনুরাগীদের মনে প্রশ্ন, এখন কেমন আছেন তিনি?

সূত্রের দাবি, জন্মদিনের অনুষ্ঠানের মধ্যেই অসুস্থ বোধ করেন সঞ্জয়। দ্রুত তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে উদ্বেগের ঢেউ ওঠে। তবে খুব বেশি সময় জল্পনা টিকতে দেয়নি পরিবার।



পরিচালকের পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সঞ্জয় সম্পূর্ণ সুস্থ। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্যই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক পরীক্ষার পর বাড়িতেই ফিরেছেন তিনি। উদ্বেগের কোনও কারণ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভক্তদের ভালোবাসা ও চিন্তার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছে পরিবার।

যদিও পরিচালকের এক ঘনিষ্ঠ মহলের বক্তব্য, হাসপাতালে ভর্তি হওয়ার খবর সম্পূর্ণ অতিরঞ্জিত। তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। জন্মদিনের ব্যস্ততা ও কাজের চাপ মিলিয়েই শারীরিক অস্বস্তি দেখা দিয়েছিল বলে অনুমান।

দীর্ঘ কেরিয়ারে একের পর এক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন সঞ্জয়। হাম দিল দে চুকে সনম, দেবদাস, বাজিরাও মাস্তানি কিংবা সাম্প্রতিক হীরামান্ডি প্রতিটি কাজেই তাঁর স্বাক্ষর স্পষ্ট। তাই প্রিয় পরিচালকের অসুস্থতার খবর স্বাভাবিক ভাবেই নাড়া দিয়েছে দর্শকদের।

তবে আপাতত স্বস্তির বার্তা একটাই সঞ্জয় লীলা বনসালি বাড়িতেই রয়েছেন, সুস্থ আছেন। গুঞ্জনের ঝড় থামিয়ে জন্মদিনের পরের দিনটা কাটছে বিশ্রামেই। অনুরাগীদের কাছে এই খবরই এখন সবচেয়ে বড় আশ্বাস।

পিআর/টিএ

মন্তব্য করুন