বিয়ে মিটতেই পর্দায় ফিরছেন রণজয়, বিপরীতে অভীকা?
ছবি: সংগৃহীত
০৬:৫৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সদ্য বিয়ে মিটেছেন রণজয় বিষ্ণু। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। কিন্তু বিয়ে মিটতেই ফের কাজে ফিরছেন রণজয়। নতুন ধারাবাহিকের গুঞ্জন শোনা যাচ্ছে, যেখানে তাঁর বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী অভীকা মালাকারকে।

সূত্রের খবর, ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তী এবং এটি হিন্দি ধারাবাহিক ‘ব্যারিস্টার বাবু’র রিমেক হিসেবে তৈরি হচ্ছে। ধারাবাহিকে রণজয়কে তরুণ আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। অভীকার চরিত্রের অনুপ্রেরণা হিন্দি ধারাবাহিকের নায়িকা শোভিতা।

অভীকার স্পষ্ট জানালেন, “আমাদের দু’জনের কাছে অফার এসেছে। তবে এর চেয়ে বেশি কিছু এগোইনি। এখনও লুক সেট হয়নি। আমরা অনেক কিছু জানি না, অথচ বাইরে নানা আলোচনা হচ্ছে। চিত্রনাট্যও শুনিনি। নিজে আগে পুরোটা জানব, তারপর সব জানাব।”
পিআর/টিএ