বিপদ কেটে সুস্থ হয়ে উঠছেন সেলিম খান? সুখবর দিলেন সালমানের সহ-নায়িকা ডেইজি শাহ
ছবি: সংগৃহীত
০৭:০৮ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
কিংবদন্তি বলিউড চিত্রনাট্যকার সেলিম খান বিপদ কাটিয়ে এখন সুস্থ হয়ে উঠছেন। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শারীরিক অবস্থার খুব জটিল ছিল এবং ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়।

সালমান খানের ‘জয় হো’ ছবির সহ-অভিনেত্রী ডেইজি শাহ নিশ্চিত করেছেন, “সেলিম স্যার এখন বিপদমুক্ত। অস্ত্রোপচার সফলভাবে হয়েছে এবং তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তবে পরিস্থিতি এখন স্থিতিশীল।” সেলিম খানের অসুস্থতা প্রকাশ্যে আসার পর জাভেদ আখতার, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আমির খান, রণবীর সিংসহ অনেক শীর্ষ বলিউড তারকা হাসপাতালে আসেন। পাপারাজ্জিরও আগ্রহের কারণে হাসপাতাল চত্বরে দিনভর ভিড় জমে।
ডেইজি জানিয়েছেন, সেলিম খানের সঙ্গে সরাসরি দেখা হয়নি, তবে সালমান খানের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং নিয়মিত তাঁর স্বাস্থ্যের খবর নিয়েছেন। এই মুহূর্তে কিংবদন্তি চিত্রনাট্যকার সম্পূর্ণ বিপদমুক্ত আছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
পিআর/টিএ