নিজের জন্মদিনের সাত তলা হিরে খোদাই কেক দেখে অবাক উর্বশী রাউতেলা!
ছবি: সংগৃহীত
০৮:৪৭ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
উর্বশী রাউতেলা ৩২তম জন্মদিনটি উদ্যাপন করেছেন অসাধারণ বিলাসবহুল কায়দায়। জন্মদিনের বিশেষ আকর্ষণ ছিল সাত তলা বিশিষ্ট কেক, যা খোদাই করা হিরে দিয়ে সজ্জিত। অভিনেত্রীর নিজের ভাগ করা ভিডিয়োয় দেখা গেছে, কেকটি দেখে উর্বশী আনন্দে আত্মহারা হয়েছেন। অনুষ্ঠানটি সাজানো হয়েছিল নানা ফুলের তোড়া ও বেলুন দিয়ে, আর উর্বশী নিজেও আয়োজনের ব্যস্ততায় মগ্ন ছিলেন।
কেকের দাম জানা গেছে প্রায় ১৬ কোটি টাকা। সম্প্রতি উর্বশী তাঁর মায়ের জন্মদিনও বিলাসবহুলভাবে উদ্যাপন করেছিলেন। দুবাইয়ের একটি বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে তিনতলা সোনালি কেকের মাধ্যমে এই উৎসব সম্পন্ন হয়েছিল। উর্বশী কেকের উপরে মুকুটও রেখেছিলেন, যা তাঁর মায়ের জন্য বিশেষ। এর আগে ২০২৪ সালে নিজের জন্মদিনেও তিনি সোনায় মোড়া কেক কেটেছিলেন।

উর্বশী প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন বিতর্কিত মন্তব্য বা বিলাসবহুল আয়োজনের কারণে। ২০২৫ সালে সাইফ আলি খানের উপর হামলার প্রসঙ্গেও তিনি তাঁর দামি ঘড়ির প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। এছাড়া, গত বছর জন্মদিনে ২৫১ জন মেয়ের বিয়ে দেওয়ার প্রসঙ্গও তিনি উত্থাপন করেছিলেন, নিজের দান কার্যক্রমের প্রচারের জন্য।
পিআর/টিএ