© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় ছাত্রশক্তিকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
জাতীয় ছাত্রশক্তিকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫০ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় ছাত্রশক্তিকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ শুভেচ্ছা জানান তিনি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নাম বদলে ‘জাতীয় ছাত্রশক্তি’ করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক ও সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে ছাত্রশক্তি।

এটি ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। একই বছর ২৩ অক্টোবর সংগঠনটি ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে জাতীয় ছাত্রশক্তি হিসেবে পুনর্গঠিত হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন