© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনবিজয়ের পর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফয়সল আমিন

শেয়ার করুন:
বিজয়ের পর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফয়সল আমিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা, সুখে-দুঃখে পাশে থাকা এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফয়সল আমিন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর। বিজয়ের পেছনে মানুষের ভালোবাসা, মায়েদের দোয়া, ভাইদের সমর্থন, বোনদের শুভকামনা এবং দলের সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

ফয়সল আমিন লিখেন, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকা, মানুষের প্রত্যাশা পূরণ এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি আরও লিখেন, আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, আপনাদের বিশ্বাস আমার শক্তি, আর ঠাকুরগাঁও আমার হৃদয়ের ঠিকানা।

পোস্টের শেষাংশে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লিখেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।

এমআর/টিএ  

মন্তব্য করুন