© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহেশ বাবুর নায়িকা হচ্ছেন সেই প্রিয়া প্রকাশ

শেয়ার করুন:
মহেশ বাবুর নায়িকা হচ্ছেন সেই প্রিয়া প্রকাশ

ফাইল ছবি

entertainment-desk
০৫:২৩ পিএম | ০৫ মে, ২০২০

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। সম্প্রতি তিনি পরিচালক পরশুরামের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

জানা গেছে, ভারতের লকডাউন উঠে গেলেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে এটি শুরুর আগেই সিনেমাটি নিয়ে দারুণ হৈচৈ শুরু হয়েছে।

কারণ গুঞ্জন উঠেছে, এই সিনেমায় মালায়ালাম আলোচিত অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার মহেশের বিপরীতে অভিনয় করবেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

তবে অন্য একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে বলছেন নাম ঠিক না হওয়া এ প্রজেক্টের জন্য প্রিয়াকে এখনো চূড়ান্ত করা হয়নি। এটি গুঞ্জন মাত্র।

এছাড়া সিনেমাটিতে কিয়ারা আদভানি ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে।

তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত মহেশ ভক্তদের অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পায় প্রিয়া অভিনীত ‘ওরু আদার লাভ’ সিনেমার প্রথম গান ‘মানিক্য মালরায়া পুভি’। গানটির ১ মিনিট ৩২ সেকেন্ডের সময় প্রিয়ার ভ্রু কাঁপানোর দৃশ্যটি সবার হৃদয় হরণ করে। তারপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় ওঠে প্রিয়া।

এরপর ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামসহ সবখানেই ভাইরাল হন তিনি। তবে বর্তমানে বেশ কটি সিনেমার কাজ প্রিয়ার হাতে রয়েছে বলে জানা গেছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন