© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

Galaxy S26 Ultra: স্মার্টফোন ইতিহাসের নতুন মাইলফলক!

শেয়ার করুন:
Galaxy S26 Ultra: স্মার্টফোন ইতিহাসের নতুন মাইলফলক!

ছবি: সংগৃহীত

সাব্বির আহমেদ, মোজো এডিটর-ইন-চিফ
১০:০১ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
কিছুক্ষণ আগে স্মার্ট ফোন দুনিয়ার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেল! Samsung Galaxy Unpacked 2026 ইভেন্ট! পুরো ইভেন্টটি শুট এবং লাইভ স্ট্রিম করা হয়েছে এই Samsung Galaxy S26 Ultra দিয়ে! স্যামসাং তাদের ক্যামেরার শক্তিমত্তা প্রদর্শনের জন্য সবার সামনে এই এটি সফল পদক্ষেপ দেখিয়েছে। সাধারণত এই ধরনের বড় ইভেন্টগুলোতে উচ্চমানের প্রফেশনাল সিনেমা ক্যামেরা ব্যবহার করা হয়। কিন্তু এবার তারা প্রমাণ করেছে যে S26 Ultra দিয়েও প্রফেশনাল মানের লাইভ ব্রডকাস্টিং সম্ভব।

ইভেন্টের শেষের দিকে তারা প্রকাশ করে যে, পুরো লঞ্চ ইভেন্টটি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 Ultra দিয়ে শুট এবং লাইভ স্ট্রিম করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেই সেটআপটিও দেখানো হয়।

কেন এটি সম্ভব হয়েছে? ওই ইভেন্ট থেকেই জানা গেছে এই লাইভ স্ট্রিমিং সফল হওয়ার পেছনে ফোনের কিছু নতুন ফিচার কাজ করেছে।

Snapdragon 8 Elite Gen 5 চিপসেট: এটি ফোনের প্রসেসিং ক্ষমতাকে অনেক বাড়িয়ে দিয়েছে, যা দীর্ঘ সময় উচ্চ মানের ভিডিও স্ট্রিমিংয়ে সাহায্য করেছে।

উন্নত কুলিং সিস্টেম: লাইভ স্ট্রিমিংয়ের সময় ফোন অনেক গরম হয়। S26 Ultra-তে নতুন Redesigned Vapor Chamber ব্যবহার করা হয়েছে যা তাপ দ্রুত কমিয়ে ফোনকে সচল রাখে।

নতুন ক্যামেরা অ্যাপারচার: ফোনটির ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরায় এবার f/1.4 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে (আগে ছিল f/1.7), যার ফলে কম আলোতেও ইভেন্টের স্টেজ খুব পরিষ্কার দেখা গেছে।

APV Codec সাপোর্ট: প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য এটি সরাসরি এক্সটারনাল ড্রাইভে ভিডিও রেকর্ড করার সুবিধা দেয়।

এবারে samsung তাদের ডিজাইনের বড় ধরনের কোন পরিবর্তন না আনলেও বিশ্বে প্রথমবারের মতো প্রাইভেসি প্রটেকশন 

শুধু ক্যামেরা নয়, এতে আছে নতুন Privacy Display নামে বিল্টইন ফিচার এনেছে। এটি এমন ফিচার যেখানে পাশের কেউ আপনার ফোনের স্ক্রিন দেখতে দিবে না।

মন্তব্য করুন