© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চলচ্চিত্র অভিনেতার সঙ্গে বিয়ের গুঞ্জন, ক্ষুব্ধ সাহানা বাজপেয়ী

শেয়ার করুন:
চলচ্চিত্র অভিনেতার সঙ্গে বিয়ের গুঞ্জন, ক্ষুব্ধ সাহানা বাজপেয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৮ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইন্টারনেটের দুনিয়ায় গুজব ছড়াতে সময় লাগে না। কখনও তা মজার, কখনও বিরক্তিকর। আর এমনই এক আজব রটনার শিকার হয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা সাহানা বাজপেয়ী। নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি নাকি অভিনেতা রজতাভ দত্তর স্ত্রী. এই ভুয়া দাবিতে এবার সরব হলেন গায়িকা নিজেই।

এক প্রদর্শনীতে রজতাভ দত্তের স্ত্রী সোমাদত্তার সঙ্গে দেখা হলে তিনি নাকি হাসতে হাসতেই সাহানাকে বলেন, তোকে তো আমার সতীন বানিয়ে দিয়েছে। অর্থাৎ, এই রটনা অভিনেতার পরিবারেও হাসির খোরাক হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে রসিকতা মেশানো ক্ষোভ প্রকাশ করেন সাহানা।



গায়িকা মজার ছলে লেখেন, ইন্টারনেটে লোকে কতকিছুই লেখে গল্পের গরুরা গাঁজা খেয়ে গাছে উঠে উড়াল দেয়। এরপরই মজার সুরে প্রশ্ন ছুঁড়ে দেন, সবাই তাকে রনিদার স্ত্রী বানাতে এত ব্যস্ত কেন? শাহরুখ খান আর আমার প্রেমটা নিয়ে কেউ কিছু কেন বলে না? এমনও বলেন তিনি।

প্রসঙ্গত, কৈশোরের প্রেম থেকে ২০০১ সালে বাংলাদেশের গায়ক শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেছিলেন সাহানা। তবে সাত বছর পর সেই দাম্পত্যে বিচ্ছেদ ঘটে। এরপর দুজনেই নিজেদের জীবনে নতুন অধ্যায় শুরু করেন। অর্ণবের সঙ্গে বিচ্ছেদের পর সাহানা লন্ডনপ্রবাসী রিচার্ড হার্ডারকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম রোহিণী। বর্তমানে লন্ডনেই সংসার ও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন গায়িকা। অন্যদিকে অর্ণবও বিয়ে করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এমকে/এসএন

মন্তব্য করুন