© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মনোনীত হলেও বাংলা একাডেমি পুরস্কার পাননি কবি মোহন রায়হান

শেয়ার করুন:
মনোনীত হলেও বাংলা একাডেমি পুরস্কার পাননি কবি মোহন রায়হান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হলেও পুরস্কার পাননি কবি মোহন রায়হান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

কবি মোহন রায়হান জাতীয় কবিতা পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি 'সাময়িকভাবে স্থগিত' করা হয়েছে বলে জানা গেছে বাংলা একাডেমি সূত্রে। এসব অভিযোগ দ্রুত খতিয়ে দেখার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে। আজ বৃহস্পতিবার দুপুরে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পরে বিকেলে ফেসবুক পোস্টে মোহন রায়হান বলেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’

৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করার তথ্য উল্লেখ করে মোহন রায়হান বলেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

এসএস/টিএ

মন্তব্য করুন