নেত্রকোনার এক ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ছবি: সংগৃহীত
১১:৫৪ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঞা ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু জানান, ওই ইউনিয়ন বিএনপির সভাপতিকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল।
এ ছাড়া বর্তমানে কমিটির অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে।
তিনি আরো বলেন, ‘দলের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই ওই ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হবে।’
এসএস/এসএন