© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান ও আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান চীনের

শেয়ার করুন:
পাকিস্তান ও আফগানিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান চীনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। একইসঙ্গে দুই পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজস্ব চ্যানেলের মাধ্যমে সংঘাতের মধ্যস্থতার জন্য কাজ করছে চীন।

এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির জন্য গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে প্রস্তুত বেইজিং।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, প্রতিবেশী ও বন্ধপ্রতিম দেশ হিসেবে এই সংঘাতে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং হতাহতের ঘটনায় শোকাহত।

মুখপাত্র সতর্ক করে বলেন, যেকোনো উত্তেজনা উভয় পক্ষের জন্য ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনবে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের জনগণের স্বার্থে এবং এ অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে শত্রুতার অবসান হওয়া উচিত।

শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের মধ্যে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের একাধিক শহরে হামলা চালিয়েছে। তাদের দাবি, আফগান তালেবান বাহিনীর উসকানিমূলক হামলার জবাব হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানায়, এসব অভিযানে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কমান্ড পোস্ট ও গোলাবারুদের গুদাম লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।    

এমআর/টিকে 

মন্তব্য করুন