© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

শেয়ার করুন:
গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায়: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গণ প্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে, মানুষ জনগণের নেতা চায়, জবাবদিহিতার মূলক রাজনীতি চায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ডে নিজ দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে নেতাকর্মীদের নুরুল হক নুর বলেন, আপনারা যেভাবে জাতীয় নির্বাচনে মানুষের কাছে ভোট চেয়েছেন এখন স্থানীয় নির্বাচনে মানুষের কাছে ভোট চাইবেন, জনগণের প্রতিনিধি হবেন। এই সরকার যেটা কমিটমেন্ট করেছে ফ্যামিলি কার্ড দিবে, সেখানে মানুষকে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা সহায়তার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

এই কমিটমেন্টের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।

এমআই/টিকে

মন্তব্য করুন