© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
পাকিস্তানে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৫ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধাবস্থার মধ্যে পাকিস্তানজুড়ে সব ধরনের ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাণিজ্যিক ও ব্যক্তিগত, সব ধরনের ড্রোন পরিচালনার ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়।

এ খবর প্রকাশ করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।

আইকে/টিএ

মন্তব্য করুন