© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা, আকাশসীমা বন্ধ

শেয়ার করুন:
ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা, আকাশসীমা বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে ‘পূর্বনির্ধারিত’ হামলা শুরু করার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। এরপর স্থানীয় সময় শনিবার সকালে ইরানের হামলার শঙ্কায় ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধ নিতে পারে বলে আশঙ্কা করে ইসরায়েলি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে।

ইসরায়েলি এক সূত্র সিএনএনকে জানিয়েছে, হামলাটি যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলাটি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপককে লক্ষ্য করে চালানো হয়েছে।

এছাড়া, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জনগণকে কেবল দেশজুড়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছে।

নতুন ঘোষিত বিধিনিষেধগুলিতে জনসমাবেশ, কর্মক্ষেত্রে যাওয়া এবং স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন