উঁকিঝুঁকি বন্ধ: বিশ্বের প্রথম বিল্ট-ইন 'প্রাইভেসি ডিসপ্লে' নিয়ে বের হলো স্মার্টফোন
ছবি: সংগৃহীত
০১:৪৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বের প্রথম বিল্ট-ইন "Privacy Display" প্রযুক্তি নিয়ে বের হল স্মার্টফোন। প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের সদ্য উন্মোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Ultra-তে যুক্ত করেছে বিশ্বের প্রথম বিল্ট-ইন "Privacy Display" প্রযুক্তি।এটি স্মার্টফোন ইতিহাসের প্রথম ফোন যেখানে কোনো সফটওয়্যার বা এক্সটারনাল গ্লাস নয়, বরং সরাসরি হার্ডওয়্যারের মাধ্যমেই ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করা হয়েছে।
স্যামসাংয়ের এই নতুন উদ্ভাবন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
হার্ডওয়্যার-বেজড সুরক্ষা: সাধারণত বাজারে যে সব প্রাইভেসি প্রটেক্টর পাওয়া যায়, সেগুলো ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে দেয়। কিন্তু S26 Ultra-র এই প্রযুক্তিটি ডিসপ্লের ভেতরেই বিল্ট-ইনভাবে দেওয়া। ফলে এটি ব্যবহারের সময় ডিসপ্লের কোয়ালিটি বা উজ্জ্বলতা নষ্ট হয় না।
ভিউইং অ্যাঙ্গেল রেস্ট্রিকশন: ব্যবহারকারী যখন ফোনটি সরাসরি দেখবেন, তখন স্ক্রিন থাকবে একদম ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু পাশের কোনো ব্যক্তি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে তাকালে তিনি স্ক্রিনে শুধু অন্ধকার বা 'ব্ল্যাক স্ক্রিন' দেখতে পাবেন।
পাবলিক প্লেসে নিশ্চিন্ত ব্যবহার: বাস, ট্রেন বা যেকোনো ভিড়ের জায়গায় এখন থেকে নিশ্চিন্তে ব্যক্তিগত চ্যাটিং বা সেনসিটিভ ব্যাংকিং লেনদেন করা সম্ভব হবে। পাশের কেউ চাইলেও আপনার স্ক্রিনের তথ্য পড়তে পারবে না।
কাস্টমাইজেশন সুবিধা: এই ফিচারের সবচেয়ে বড় চমক হলো এটি নির্দিষ্ট অ্যাপ বা নোটিফিকেশনের জন্য সেট করা যায়। আপনি চাইলে শুধু আপনার পাসওয়ার্ড ইনপুট বা পার্সোনাল মেসেজিং অ্যাপের সময় এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার অপশন রাখতে পারবেন।
টেক দুনিয়ায় 'গেম চেঞ্জার'
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রাইভেসি এখন আর শুধু সফটওয়্যারের সীমাবদ্ধতায় নেই, স্যামসাং একে সরাসরি হার্ডওয়্যারে নিয়ে এসেছে। যারা পেশাগত কাজে বা ব্যক্তিগত প্রয়োজনে স্মার্টফোনে তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা চান, তাদের জন্য S26 Ultra একটি 'গেম চেঞ্জার' ডিভাইস হিসেবে প্রমাণিত হবে।
স্যামসাং জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে তারা স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের একটি অস্বস্তিকর সমস্যার বৈজ্ঞানিক সমাধান দিয়েছে। উন্নত এই ডিসপ্লে প্রযুক্তির কারণে আলাদা করে কোনো থার্ড-পার্টি প্রাইভেসি প্রোটেক্টর কেনার প্রয়োজন পড়বে না।
টিএ/