ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
০২:১৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চালানো হামলায় নিজ দেশের সংশ্লিষ্টতার কথা নিশ্চিত করেছেন। ট্রুথ সোস্যালে আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। বলেন, তেহরানে হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত।
ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিবিসির খবরে ইসরায়েল দাবি করছে, এটি ‘প্রাক-প্রতিরোধমূলক হামলা’ ইরানে।
এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশটিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি জানান, সম্ভাব্য পাল্টা হামলা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসকে/টিএ