সামরিক অভিযানের মধ্যেই ইরানে সাইবার হামলা
ছবি: সংগৃহীত
০২:৩৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে সামরিক হামলার মধ্যেই ভয়াবহ সাইবার হামলা চালানো হয়েছে। দৈনিক হামশাহরি’র বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্র ঘনিষ্ঠ বেশ কয়েকটি সংবাদ সংস্থা ও অনলাইন প্লাটফর্মে সাইবার হামলা চালানো হয়েছে।
এতে বলা হয়, সামরিক উত্তেজনার মধ্যেই ‘ব্যাপক মাত্রা’ সাইবার হামলা শুরু হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ স্থানীয় মিডিয়া প্লাটফর্মের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা হ্যাকড হয়েছে বা প্রতিষ্ঠান দুটির ওয়েবসাইটে প্রবেশে সমস্যা হচ্ছে। তবে কী ধরনের হামলা হয়েছে, তা এই মুহূর্তে জানা যায়নি।
বিবিসি জানিয়েছে, তাদের এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি নিউজ, তাসনিম, ফার্স নিউজ, মেহের নিউজ ও ইসনা নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না।
কেএন/টিএ