ইরানের ৫ শহরে হামলা, যা বললেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
০৩:০৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের পাঁচ শহরে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরান, কোম, ইসফাহান, কেরমানশাহ ও কারাজে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
একটি নিরাপত্তা সূত্র ওয়াল্লাকে জানায়, যুক্তরাষ্ট্রও এই হামলায় অংশ নেয়। পরে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের বিরুদ্ধে আকাশ ও সাগর থেকে হামলা চালানো হচ্ছে।
এদিকে ইরানে হামলার পর এক বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান আয়াতুল্লাহ আলি খামেনির শাসন ব্যবস্থার অবসান ঘটাতে এই অভিযান চালানো হচ্ছে।
এরই মধ্যে ইসরায়েলে হামলার পাল্টা চালাতে শুরু করেছে ইরান।
কেএন/টিএ