© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আঘাত হানল ইরানি মিসাইল

শেয়ার করুন:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আঘাত হানল ইরানি মিসাইল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর নৌঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেখানে দেশটির ছোড়া মিসাইল সরাসরি আঘাত হেনেছে।

সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাহরাইনের রাজধানী মানামার জুফফাইর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

সেখান মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর অবস্থিত।

যুক্তরাষ্ট্র ও বাহরাইন এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এছাড়া মিসাইল সরাসরি আঘাত হানার ব্যাপারটিও কেউ স্পষ্ট করেনি। তবে ধারণা করা হচ্ছে সেখানে মিসাইল আঘাত হেনেছে।

সূত্র: ইয়েনেত

এমআর/টিকে 

মন্তব্য করুন