© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করল তার্কিশ এয়ার

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের ১০ দেশে ফ্লাইট বাতিল করল তার্কিশ এয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এরই অংশ হিসেবে নিজেদের নিরাপত্তায় মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি গন্তব্যে ফ্লাইট চলাচল বাতিল ঘোষণা করেছে তার্কিশ এয়ার।

জানা গেছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্দানে ফ্লাইট চলাচল বাতিল করেছে তার্কিশ এয়ার।

কাতার এয়ারওয়েজও ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে।

এদিকে, সিরিয়ার সিভিল এভিয়েশন এক ঘোষণায় জানিয়েছে, দক্ষিণাংশের এয়ার করিডোর ১২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কাতার, কুয়েত, সৌদি আরবও তাদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে।

এমআর/টিকে 


মন্তব্য করুন