ইরানে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ
ছবি: সংগৃহীত
০৪:৫৭ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে ইরান প্রায় পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।
তারা জানায়, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, এটি বলেছে, নেটওয়ার্ক ডেটা দেখায় যে ইরান এখন ‘প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে।’ যেখানে জাতীয় সংযোগ চার শতাংশ।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানে হামলা চালিয়েছিল। তখনও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানায় সংস্থাটি।
শনিবার সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে হামলা চালায়।
তেহরানজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে পাল্টা হামলা চালায় ইরান। কাতার, বাহরাইন, সৌদি আরবসহ কয়েকটি দেশের যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরান মিসাইল ছোড়ে।
সূত্র: আল জাজিরা
এমআর/টিকে