বাসিন্দাদের রাজধানী তেহরান ছাড়তে বলল ইরান
ছবি: সংগৃহীত
০৫:৩৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জেরে ইরানে ব্যাপক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরানে বারবার হামলা চালাচ্ছে।
এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা কাউন্সিল তেহরানের বাসিন্দাদের রাজধানী ছাড়তে বলেছে।
এক বিবৃতিতে নিরাপত্তা কাউন্সিল বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে, সম্ভব হলে, আপনারা যতটা সম্ভব শান্ত থেকে অন্যান্য শহর বা স্থানে চলে যান।”
সূত্র: আলজাজিরা
এমআর/টিকে