© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরানের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা

শেয়ার করুন:
তেহরানের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একাধিক বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানিপৌর রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'ইরনা'কে জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই জরুরি ব্যবস্থা সক্রিয় করা হয়। সম্ভাব্য হতাহতদের দ্রুত চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, 'যেসব এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে, সেখানে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে'। হতাহতের সঠিক সংখ্যা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইসরায়েল তাদের হামলাকে ‘প্রিভেন্টিভ’ বা প্রতিরোধমূলক আখ্যা দিয়ে অভিযানের নাম দিয়েছে লায়ন'স রোর বা সিংহের গর্জন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার বাহিনী ইরানে 'বড় ধরনের সামরিক অভিযান' চালিয়েছে, যার লক্ষ্য “ইরানি শাসনব্যবস্থার হুমকি নির্মূল করা।”

তিনি বলেন, 'ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না'।

হামলার পর তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানানো হয়েছে। একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন। যদিও এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

এমআর/টিকে 

মন্তব্য করুন