© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলার ঘটনায় কী বার্তা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী?

শেয়ার করুন:
ইরানে হামলার ঘটনায় কী বার্তা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ সংক্রান্ত পোস্ট করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এটি উত্তেজনা বৃদ্ধি করছে। সেইসঙ্গে এটি অনিশ্চিত ও প্রতিকূল বিশ্ব ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।

পোস্টের ওই বিবৃতিতে ইরান সরকার এবং রেভল্যুশনারি গার্ডের কর্মকাণ্ডকেও প্রত্যাখ্যান করেন করেন স্পেনের প্রধানমন্ত্রী।

এতে তিনি আরও বলেন, ‘আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি।’

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় আজ শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার।

ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

ইসরাইলি-মার্কিন যৌথ সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এর আগে গেল বছরের ১৩ জুন ‘অপারেশন রাইজিং লায়ন’ এ-ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। 

সেই সময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন। ১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।

এমআর/টিকে 

মন্তব্য করুন