© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েদের স্কুলে হামলার কঠোর জবাব দেয়া হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
মেয়েদের স্কুলে হামলার কঠোর জবাব দেয়া হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাবে বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে। হামলার ঘটনায় ৫৩ জন ছাত্রী নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএ।

এ ঘটনায় হরমোজগানে শোকের ছায়া নেমে এসেছে। এক্স-এ এক পোস্টে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ছবি শেয়ার করে আরাঘচি বলেন, ধ্বংসপ্রাপ্ত ভবনটি ইরানের দক্ষিণে অবস্থিত মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়। প্রকাশ্য দিবালোকে বোমা হামলা চালানো হয়েছে, যখন ছোট ছোট ছাত্রছাত্রীরা সেখানে পড়াশুনা করছিল।

তিনি বলেন, ‘শুধু এক স্থানেই কয়েক ডজন নিরীহ শিশুকে হত্যা করা হয়েছে। ইরানি জনগণের বিরুদ্ধে এই অপরাধের কঠোর জবাব দেয়া হবে না।’

ইরান এরই মধ্যে ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোও টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি।

এমআর/টিকে 

মন্তব্য করুন