বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার জেরে সৃষ্ট পরিস্থিতিতে বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।
বিজ্ঞপ্তি বলা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবস্থিত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাইকে নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।
সেই সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, সিপিআর, ওষুধ, শুকনো খাবার, মোবাইল চার্জারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাহরাইন সরকারের জারি করা নির্দেশনা এবং বিশেষ পরামর্শগুলো অনুসরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। বাহরাইনের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগযোগমাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন।
এবি/টিকে
এবি/টিকে