© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুবাইয়ে বিকট শব্দ, আঘাত হানল মিসাইল সদৃশ বস্তু

শেয়ার করুন:
দুবাইয়ে বিকট শব্দ, আঘাত হানল মিসাইল সদৃশ বস্তু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে দুবাই কেঁপে ওঠে। এক সাংবাদিক বলেছেন, তারা শহর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন।

শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে মিসাইল হামলা শুরু করে ইরান। যারমধ্যে আরব আমিরাতের আবুধাবি ও দুবাই উল্লেখযোগ্য। সকালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুটি জায়গায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মিসাইল সদৃশ বস্তু সরাসরি আঘাত হানছে। বস্তুটি আঘাত হানার সঙ্গে ওই এলাকাটি আগুনের ফুলকিতে আলোকিত হয়ে ওঠে। ওই সময় প্রচণ্ড জোরে শব্দও হয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এমআর/টিকে 

মন্তব্য করুন