বিশ্বজুড়ে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে ইসরায়েল-আমেরিকার যৌথ হামলার পর থেকে বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে।
এখন পর্যন্ত যেসব এয়ারলাইনস এই অঞ্চলে ফ্লাইট বাতিল করেছে : এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, আইবেরিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, জাপান এয়ারলাইনস, লট এয়ারলাইনস, লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, টার্কিশ এয়ারলাইনস, ভার্জিন আটলান্টিক, কাতার এয়ারওয়েজ, এয়ার আলজেরি।
উল্লেখ্য, অনেক যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন এবং এয়ারলাইনসগুলো তাদের টিকিটের টাকা রিফান্ড বা বিকল্প ফ্লাইটের প্রস্তাব দিচ্ছে। প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ দেশটি পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়।
অপরদিকে, ইসরায়েলের বিভিন্ন স্থানসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
এবি/টিএ
এবি/টিএ