© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ইরাকে ড্রোন হামলা

শেয়ার করুন:
এবার ইরাকে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫০ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছে। শনিবার বিকেলে আল জাজিরার সংবাদদাতার বরাতে জানা গেছে, সর্বশেষ ঘটনায় একটি ড্রোন বিমানবন্দরের দিকে অগ্রসর হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ভূপাতিত করে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এই বিমানবন্দরকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

তবে কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে। একই সময় ইসরায়েলেও হামলা চলছে।

অপরদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে সংখ্যাটি ৪০ উল্লেখ করা হয়।

জানা গেছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১জনে দাঁড়িয়েছে।

স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন